এশিয়ায় চ্যাম্পিয়ন হওয়ায় ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ভারতকে ৫৯ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হলো টাইগার যুবারা। এমন অর্জনের জন্য এশিয়া চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সোমবার (৯ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিবৃতিতে বলা হয়, 'অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করছেন।'

এশিয়া কাপ জয়ের পর আজ রাতে দেশে ফিরবেন এশিয়া চ্যাম্পিয়নরা । সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত এগারোটায় এসে পৌঁছাবেন যুব দলের ক্রিকেটাররা।

এশিয়া চ্যাম্পিয়নদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও ডিনারের ব্যবস্থা থাকবে। বিসিবি সভপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১০

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

১১

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১২