কানাডায় স্কুল ও বাড়িতে বন্দুকধারীর হামলায় নিহত ৯

ছবি : সংগৃহীত।

পশ্চিম কানাডায় পৃথক স্থানে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি হাইস্কুল এবং একটি আবাসিক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। 

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ছয়জনকে মৃত অবস্থায় পায় এবং আরো বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে ‘আত্মহত্যাজনিত’ আলামত পাওয়া গেছে।

গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাণনাশের ঝুঁকি নেই—এমন আঘাত পাওয়া আরো প্রায় ২৫ জনকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাসভবন থেকে আরো দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আজকের ঘটনার সঙ্গে কেউ আহত হয়েছেন কি না বা কোনোভাবে যুক্ত আছেন কি না—তা নিশ্চিত করতে অতিরিক্ত বাড়ি ও বিভিন্ন তল্লাশি চালানো হচ্ছে।

প্রাদেশিক ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, আজ টাম্বলার রিজ কমিউনিটিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার কারণে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল চলতি সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২