৪ মাসে হাম ও উপসর্গে ৭৮০ মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হলো।

 এ নিয়ে চলতি বছরের হাম ও হাম উপসর্গ নিয়ে ৭৮০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শক্রবার স্বাস্থ্য অধদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত শিশুর হাম উপসর্গ ছিল। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৫ শিশুর। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে আরো ৯৫ শিশু প্রাণ হারিয়েছে।

অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮০ শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৪ হাজার ২৪৪। গত ২৪ ঘণ্টায় ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১১ জন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের জন্মদিনে ‘ভুল’ ভাঙালেন অপূর্ব

১

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

২

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

৩

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

৪

যাত্রাপথে ক্রিকেটারদের পাসপোর্ট-ডলার-আইফোনসহ লাগেজ চুরি, পরে উদ্ধার

৫

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

৭

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

৮

ক্লাসেই প্রাণ গেল ২৭ শিশুর, পাকিস্তানে পরপর স্কুল ট্র্যাজেডির নেপথ্যে কী?

৯

চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার

১০

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

১১

ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার

১২