পারিবারিক-সামাজিক সম্পর্কের ভিন্ন গল্প নিয়ে বৈশাখী টিভির ৭ ধারাবাহিক

ছকিব : সংগৃহীত ।

ঈদুল আজহা উপলক্ষে এবার বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে বৈশাখী টিভি। প্রথমবারের মতো চ্যানেলটিতে প্রচার হবে সাত পর্বের সাতটি ধারাবাহিক নাটক। নাটকগুলোতে থাকছে পারিবারিক সম্পর্ক, হাস্যরস, প্রেম ও সামাজিক নানা টানাপোড়েনের গল্প।

রোমান্টিক কমেডির গল্পে ‘ভাত হাসান’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও সামিয়া আক্তার। নাটকটি লিখেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন সাইফ আহম্মেদ।

এ ছাড়া রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম অভিনীত ‘মোগো বাড়ি বরিশাল’ রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘কফিলের মেয়ে’ নাটকে অভিনয় করেছেন জেবা জান্নাত ও সবুজ আহমেদ।

অন্যদিকে পাপ্পু রাজের রচনায় এবং আদিত্য জনির পরিচালনায় ‘সাক্ষী মফিজ’-এ দেখা যাবে মীর সাব্বির ও ময়মুনা মমকে।

এ ছাড়া মাতিয়া বানু শুকুরের রচনায় ও মো. রবিউল সিকদারের পরিচালনায় নির্মিত ‘ঝগড়াটে পরিবার’-এ অভিনয় করেছেন শিবলী নোমান ও পূর্ণিমা বৃষ্টি। অরণ্য আনোয়ারের রচনায় সকাল আহমেদের পরিচালিত ‘দিল মোহাব্বত’ নাটকে রয়েছেন জাকিয়া বারী মম ও আরফান আহমেদ।

সবশেষে  টিপু আলম মিলনের গল্পে নির্মিত হয়েছে ‘অবশেষে জিরো’। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

১

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

২

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৩

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৪

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৬

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৮

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

৯

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১০

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১১

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, দায় অস্বীকার হুথিদের

১২