১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৯০৭টি পুরোনো রিট মামলা রয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে এক দিনেই ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্য দিয়ে বিশেষ কার্যক্রম শুরুর পর ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়।

তিনি জানান, সম্প্রতি পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ৬৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম চলছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা জানান, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দেয়ার জন্য বলা হয়। এরপর প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগে পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি হওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষ করে এক দিনে ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়াকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলা জট নিরসনে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এবং সুপ্রিম কোর্ট প্রশাসন ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।

তিনি বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের আরও কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ প্রত্যাশা করা হচ্ছে। দ্রুত মামলা নিষ্পত্তি হলে বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান হবে এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে দ্রুত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২