অতিরিক্ত ডিআইজিসহ ৫৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশে কর্মরত ৫৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন ও বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারিকৃত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি ছাড়াও উপ পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এর আগে, সরকার ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ বাহিনীর ১০৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দেওয়া বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) এবং পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) প্রত্যাহার করেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দেশের ইতিহাসে ১০৩ জন পুলিশের পদক প্রত্যাহার নজিরবিহীন। কারণ, এর আগে কখনো বাংলাদেশ পুলিশ বাহিনীতে একসঙ্গে এতজনের বিপিএম-পিপিএম পদক প্রত্যাহারের ঘটনা ঘটেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২