ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৫৩

ছবি: সংগৃহীত ।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে আরও ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সিটির অন্তত ১৬টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে তিনটি আবাসিক টাওয়ার।

গাজা সিটির দক্ষিণ রিমাল এলাকার আল-কাওসার টাওয়ারকে লক্ষ্য করে দুই ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভবনটি ধ্বংস করে। এই অবিরাম বোমাবর্ষণে হাজার হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শুধু গাজা সিটিতেই রবিবার ৩৫ জন নিহত হয়েছেন। উত্তর গাজা শহর দখল ও জনগণকে উচ্ছেদ করতে ইসরায়েল হামলা জোরদার করেছে।

এছাড়া, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুষ্টিহীনতায় আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন। ফলে এ নিয়ে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২২ জনে।

বাস্তুহারা মারওয়ান আল-সাফি বলেন, ‘আমরা জানি না কোথায় যাব। এই পরিস্থিতির সমাধান চাই। আমরা এখানে মরছি।’

গাজার সরকারি গণমাধ্যম অফিস ইসরায়েলের এই হামলাকে পরিকল্পিত বোমাবর্ষণ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে, এর উদ্দেশ্য হলো গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২