ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ছবি সংগৃহীত ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। নিহতদের মধ্যে তিনজন বাসযাত্রী ও একজন ট্রাকের হেলপার রয়েছেন। তাদের মধ্যে দুজন চিকিৎসক ছিলেন, যাদের বাড়ি যশোরের সদর উপজেলায়।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডাক্তার জালাল। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন মারা গেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার হালিম (৫৫) ও বাসের হেলপার হাসিব (৩২)।

এ ছাড়া ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

জানা গেছে, হতাহতরা ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইয়ের সমাবেশের যোগ দিতে আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।আহতদের ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

উদ্ধারকারীরা জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে হামদান এক্সপ্রেস (বাস) যশোর থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইয়ের সমাবেশে আসার পথে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাসারা হাইওয়ে থানার চালটিপাড়া স্থানে যশোর থেকে ঢাকামুখী একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের একাধিক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহতদের মধ্যে যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা শরিফুল ইসলাম (৪৪), হাকিম বিশ্বাস (৬০), দেলোয়ার হোসেন (৬৫), আবুল হোসেন (৫৩), আব্দুল মান্নান (৬০) সহ অন্তত ১০ থেকে ১২ জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন বলে জানা গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, দুজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২