জুলাই হত্যাকাণ্ডে সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

ছবি সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

রোববার (২০ জুলাই) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

একই দিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ ১৪ জনকে হাজির করা হয়। পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জনকে এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭ মামলায় রোববার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এসব মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রসিকিউশন বলছে, তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২