২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩ ও শনাক্ত ৯৪৭

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ৯৪৭ জনের। এ সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত (১৯ দিনে) মোট নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। এছাড়া গত ১৯ দিনে দেশে সন্দেহজনক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৩ উল্লেখ করা হলেও আজ তা সংশোধন করে ৫টি মৃত্যু বাদ দেওয়া হয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এগুলো বাদ হয়েছে। নতুন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন হাম আক্রান্তের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা এখানে যুক্ত হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

৩

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

৫

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৬

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৭

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

৮

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

৯

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

১০

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১১

আজকের সোনা-রুপার দাম

১২