ভারত থেকে আসছে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল

ছবি সংগৃহীত

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে আসবে। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে ভারত থেকে আসা চালের প্রথম চালান।

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল হস্পতিবার দেশে আসবে। এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান।

চালের এই চালান নিয়ে এমভি তানাইস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলেও জানান ইমদাদ ইসলাম। তিনি আরও বলেন, ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমাদানি সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

এছাড়া জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১০

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১১

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১২