নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ : আইজিপি

ছবি: সংগৃহীত ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। 

এ ছাড়া আরও ২ হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিলাম। বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, ওনারা করে দিচ্ছেন। এতে আমাদের নিয়োগের পথটা একটু সুগম হলো।

আগামী নির্বাচনের আগে লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়নের খবর সঠিক নয় বলেও জানান জনপ্রশাসন সচিব।   


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২