সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতায় বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকা একটি মাছ ধরার বোটসহ ২০ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। 

ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ সময় ধরে সমুদ্রে ভেসে থাকা বোটটি শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কুতুবদিয়ার অদূরে উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে শুক্রবার সকাল আনুমানিক ৬টায় ‘বানৌজা সুরমা’ একটি জরুরি টেলিবার্তার মাধ্যমে কুতুবদিয়ার অদূরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার খবর পায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌবাহিনীর জাহাজটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর সদস্যরা দুর্ঘটনার শিকার বোটটি থেকে ২০ জন মাঝি-মাল্লাকে নিরাপদে উদ্ধার করেন। এ সময় উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, তারা গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে বোটটি নিয়ে সমুদ্রে যাত্রা করেন।

পরবর্তীতে ২৮ জানুয়ারি ভোররাতে আনুমানিক ভোর ৪টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী অপর একটি বোটযোগে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের বোটে হামলা চালায়। 

এ সময় দুষ্কৃতকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং বোটটির ইঞ্জিন বিকল করে দিয়ে চলে যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১০

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১১

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

১২