দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

ছবি সংগৃহীত।

শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দুইজন নিহত হয়েছেন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই এসব হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, খিয়াম শহরে ইসরায়েলি একটি ড্রোনের হামলায় একজন নিহত হন। অন্যদিকে, দক্ষিণ লেবাননেরই ইউহমোর আল-শাকিফ এলাকায় একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় আরেক ব্যক্তি প্রাণ হারান।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, খিয়ামে নিহত ব্যক্তি ছিলেন একজন সাধারণ নাগরিক, যিনি একটি বাড়ির ছাদে প্লাম্বিংয়ের কাজ করছিলেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, খিয়ামে যে হামলা চালানো হয়েছে, তাতে হিজবুল্লাহর বিশেষ রাদওয়ান ইউনিটের এক সদস্য নিহত হয়েছে। ওই ব্যক্তি “খিয়াম এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত ছিলেন।” ইউহমোর হামলায়ও একই ধরনের অভিযুক্ত একজনকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

সূত্র : আল আরাবিয়া


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২