শাহবাগে ১০ বছরের পথশিশুকে ধর্ষণ, যুবক আটক

প্রতীকি ছবি (সংগৃহীত)

রাজধানীর শাহবাগে ১০ বছর বয়সি এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার রাত ৮টার দিকে শাহবাগ বারডেম হাসপাতালের সামনে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ ধর্ষণের শিকার ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেছে। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক যুবককে আটকও করেছে। আটক যুবকের নাম রায়হান (১৯)। তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার পথশিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রায়হান নামে এক যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতে ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুঁড়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে।

(বিনিউজ২৪/১৬জানুয়ারি/এমআই)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২