হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি; সংগৃহীত।

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল, আর বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে। এছাড়া গত এক দিনে ৯৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৩১৩ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন। অন্যদিকে সন্দেহভাজন বা উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯৪। হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ২৪ হাজার ৯০ জন হাসপাতাল ছেড়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার

একাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, যেভাবে দেখবেন

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল সৌদি

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

১০

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১২