‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

ছবি: সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শিক্ষক বিউটি রানী পালের বিষয়ে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘একজন মানুষ বাতাসের ভেতরে দাঁড়িয়ে হয়তো গান শুনছে, এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে?’ 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকাম পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পরবর্তীতে তিনি গোয়াইনঘাট উপজেলারও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা যদি বলেন এই কথা বলল কেন? এবার আলোচনা করি, চল সমালোচনা করি। যারা আগামী দিনগুলোতে তাদের দায়িত্ব পালন করবে না তারা দায়িত্বে থাকবে না। জনগণের নির্বাচিত সরকার একমাত্র জনগণের কাছে জবাবদিহী। 

তিনি বলেন, সরকার জনগণের জন্য কাজ করে। হঠাৎ করে ১০ জন একত্রিত হয়ে মিছিল-মিটিং করে রাস্তা বন্ধ করার একটা ঘোষণা দিয়ে বললেই হলো আমি কাজ করব না কিন্তু আমার চাকরি দাও, বেতন দাও, এটা হবে না। জনগণের নির্বাচিত সরকার একমাত্র জনগণের কাছে জবাবদিহী, বাকি কারোর কাছে না। প্রাথমিক শিক্ষাঙ্গনের দায়িত্ব হলো আমাদের শিশুদের মধ্যে শিক্ষাটা ছড়িয়ে দেয়া, সেটা কারোর জন্য যদি বাধাগ্রস্ত হয় তাহলে সে কোনো ধরনের সুযোগ-সুবিধা সরকারের কাছ থেকে পাবে না। 

প্রসঙ্গত, গত ২৩ জুলাই ফেঞ্চুগঞ্জের শিক্ষক বিউটি রানী পাল নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওটির নেপথ্যে ‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’ গানটি যুক্ত ছিল। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর তা নিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে ব্যাপক ট্রল ও সমালোচনা শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক বিউটি রানী পাল পরবর্তীতে ভিডিওটি নিজের আইডি থেকে সরিয়ে নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১০

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১১

উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

১২