‎‎​রাজধানীতে ২৫ কলেজের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি ভাষা উৎসব

ছবি: সংগৃহীত

রাজধানীর হলি-ক্রস কলেজ প্রাঙ্গনে ঐতিহ্য, কলা ও জ্ঞানান্বেষণের চেতনাকে ধারণ করে আয়োজিত হয়েছে অষ্টম এইচসিসিইএলসি (HCCELC) আন্তঃকলেজ ইংরেজি ভাষা উৎসব। সর্বমোট ২৫টি কলেজ থেকে আসা প্রায় ১ হাজার ৯০০ এরও অধিক শিক্ষার্থীর সমাগমে মেতে ওঠে পুরো কলেজ প্রাঙ্গন। 

দুই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল ১৪টি আকর্ষণীয় সেগমেন্ট। শুধু তাই নয়, শিক্ষার্থীদের আত্মিক বিনোদন ও অবসরের জন্য অধিক সহযোগিতায় নিয়োজিত ছিল: গোল্ডেন স্পন্সর - আকিজ গ্রুপ, সিলভার স্পন্সর - ইস্পাহানি এবং আসতাফির আস্থা ফিড, ব্রোঞ্জ স্পন্সর - পপুলার ফার্মাসিটিক্যালস ও ব্রাদারস কনস্ট্রাকশন এন্ড বিল্ডার্স, পার্টনার হিসেবে আছে - এন্টারটেইনমেন্ট, টঙ্গ ফান ওয়ার্ল্ড, ইগলু  আইসক্রিম, স্টিকার পার্টনার - বি ইউ টি এ এম, স্টিল পার্টনার - কার্টুন  পিপল, স্ন্যাকস পার্টনার - ম্যাগি।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উৎসবের শেষ প্রহরে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব। এই গৌরবোজ্জ্বল মুহূর্তটিকে আরও অর্থবহ ও অনুপ্রেরণাদায়ক করে তুলতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর তাজিন আজিজ চৌধুরী, বিশেষ অতিথি সদ্য এভারেস্ট জয়ী নুরুন্নাহার নামনি এবং আকিজ গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার।

সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসে অভিযান চালিয়ে জবি ছাত্রীকে র‍্যাবের গাড়িতে তোলার চেষ্টা, শিক্ষকদের হস্তক্ষেপে উদ্ধার

সরকারের ইতিবাচক দিক ঢাকতেই বিরোধীদলের লংমার্চ: রুহুল কবির রিজভী

পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৪ হাজার ৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা: ধর্মমন্ত্রী

কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কী করতে হবে আইনে বলা আছে: প্রধানমন্ত্রী

রংপুরে মাজারের খাদেমকে হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা এরশাদ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল, নিরাপত্তা জোরদার

১০

‎‎​রাজধানীতে ২৫ কলেজের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি ভাষা উৎসব

১১

৩০ বছর পরও সালমান শাহ কেন বাংলাদেশের দর্শকের কাছে ‘সেরা’?

১২