নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নেপালকে ১৪১ রানে থামিয়ে ৫ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ২৮.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

রোববার (১ ডিসেম্বর) দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নেপাল। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

টসে জিতে বোলিং বেছে নেয় জুনিয়র টাইগাররা। ওপেনার আকাশ ত্রিপাঠির ৪৩ ও অভিষেক তিওয়ারির ২৯ রানের ইনিংসে ভর করে দেড়শর কাছে গিয়ে অলআউট হয় নেপাল। ৪৫.৪ ওভার দীর্ঘ হয় দলটির ইনিংস।

 আরও একবার দলকে সহজ জয় এনে দিলেন তামিম। গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজ করেছেন অপরাজিত ফিফটি। মিডল অর্ডারে শিহাব জেমস-রিজন হোসেনরা দ্রুত ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের জয় নিশ্চিত করেছেন তামিম। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকেছেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে নেপাল। দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারানো নেপাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ওপেনার আকাশ ত্রিপাঠি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিংয়ের চেষ্টা করলেও ৪৩ রানের বেশি করতে পারেননি।

তাছাড়া উত্তম মাগার ও আভিষেক তিওয়ারিরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ২৯ রানে। তাতে দেড়শ ছোঁয়ার আগেই অলআউট হয় নেপাল।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন ফাহাদ, ইমন ও রিজন। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন রাফি, তামিম ও সাদ। 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২