ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে ইশরাক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে এ বিষয়ে মন্ত্রপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

বিএনপি নেতা ইশরাক ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। তিনি গত শনিবার বিকেলে তাঁর আসনের গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমেছিলেন। সেই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকাকালে ইশরাকের এমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়। পরদিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন।

পদত্যাগের নির্দেশের খবর প্রকাশের পর তা অস্বীকার করেন ইশরাক। তাঁর পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। শেষ পর্যন্ত গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।

বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান। তাঁর সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইশরাক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সমর্থন রেকর্ড পরিমাণ কমেছে: রয়টার্স/ইপসোসের জরিপ

১

শ্রমিক অসন্তোষ তৈরিতে জড়িত দুই পক্ষ : রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী

২

হামের উপসর্গে ঝরে গেলো আরও তিন প্রাণ, মোট মৃত্যু বেড়ে ১ হাজার ২০৪

৩

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক বিরোধী অভিযান, আটক ৮৫

৪

মহানবমী উদযাপিত, কাল বিজয়া দশমী

৫

ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

৬

ধর্ম যার যার, কিন্তু দেশ আমাদের সবার: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী

৭

গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত

৮

কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে পাঁচ খাতে জোর সরকারের: তিতুমীর

৯

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

১০

মাদকবিরোধী অভিযান পরিচালনার সুবিধার জন্য পদত্যাগ

১১

সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

১২