বাংলাদেশসহ একাধিক দেশে কেমব্রিজের পরীক্ষা বাতিল

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-পাকিস্তানসহ একাধিক দেশে অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত পরীক্ষা বাতিল করা হয়েছে। ‎প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া পরীক্ষা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। গত ৩০ এপ্রিল এক বিবৃতিতে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন (সিআইই) এই ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ এশিয়া (বাংলাদেশ, পাকিস্তানসহ), মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকা অঞ্চলের সব পরীক্ষার্থীকে গণিত (৯৭০৯/১২) বিষয়ে নতুন প্রশ্নে ফের পরীক্ষায় বসতে হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, আগের প্রশ্নপত্রের ভিত্তিতে কোনো চূড়ান্ত ফলাফল দেয়া হবে না এবং পূর্ণাঙ্গ ফলাফল তৈরির সুযোগ নেই। তবে, এই বিকল্প পরীক্ষার জন্য শিক্ষার্থী বা স্কুলের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেয়া হবে না। পূর্বনির্ধারিত ১১ আগস্ট তারিখেই পুরো পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় বর্তমানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দায়ীদের শনাক্ত করতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ চলছে বলেও জানিয়েছে ক্যামব্রিজ। একই সঙ্গে সিআইই হুঁশিয়ারি দিয়েছে, গোপনীয় উপকরণ শেয়ার বা অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থায়ীভাবে বহিষ্কারসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে।

১৫ মের মধ্যে স্কুলগুলোকে পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্র গ্রহণ ও পরিচালনার নিয়মাবলি এবং সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হবে। একই সঙ্গে জুন সিরিজ থেকে প্রত্যাহার ও নভেম্বর সিরিজে নিবন্ধন-সংক্রান্ত তথ্যও জানানো হবে।

কেমব্রিজের ‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেন এবং ন্যায্য মূল্যায়নের জন্য তারা কেমব্রিজের ওপর আস্থা রাখেন। সেই আস্থা অটুট রাখতে এবং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল নিশ্চিত করতেই পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

ট্রাম্প-তারেকের বৈঠকের সুযোগ আছে? যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

ঈশ্বরদীতে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এনজিও কর্মীর

হুতিদের হামলা ঠেকাতে সৌদিকে সামরিক সহায়তা দেয়ার ঘোষণা যুক্তরাজ্যের

জ্বালানির দাম বাড়তেই দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

নাগলিঙ্গম সৌন্দর্য, সুবাস আর ঔষধিগুণের বিরল বৃক্ষ

১০

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

১১

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২