বছরের প্রথম দিন বই না পেয়ে ‍মন খারাপ শিক্ষার্থীদের

সংগৃহিত ছবি।

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে যেমন উচ্ছ্বসিত হয়েছে কোমলমতি শিক্ষার্থীরা, তেমনি বই না পেয়ে মন খারাপ করে বাসায় ফিরে গেছে-এমন চিত্রও দেখা গেছে। 

সোমবার সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই উৎসবের আয়োজন করা হয়। তবে বেশিরভাগ শিক্ষার্থীকে আংশিক বই নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। আবার কোনো কোনো শ্রেণির শিক্ষার্থীরা বই-ই পায়নি। 

এ বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের তিন কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে প্রায় ৩১ কোটি বই বিতরণ করার কথা। কিন্তু মাধ্যমিকের ৮ম ও ৯ম শ্রেণির ৩০ শতাংশ বই এখনো ছাপাই শেষ হয়নি। 

এদিকে নতুন বই বিতরণ উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রাজধানীর মিরপুর ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। এ সময় শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

১১

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

১২