শিল্পকলায় দেখবেন ‘আদমসুরত’

ছবি: সংগৃহীত

বিচারহীন ও উপেক্ষিত মানুষের জীবনের না-বলা গল্পে নাট্যদল তাড়ুয়ার নাটক ‘আদমসুরত’ এর চারটি নতুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।

দুইদিনই বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির দুইটি করে প্রদর্শনী হবে। হলভর্তি দর্শক নাটকটি উপভোগ করবেন বলে আশাবাদী তাড়ুয়ার নাট্যকর্মীরা।

নাটকটিতে অভিনয় করছেন প্রায় ২৫ জন নাট্যকর্মী। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সুচিত্রা রায়, খায়রুল আলম হিমু, দিপু রহমান, খালিদ বিন নাসির, এনায়েত মুকুল, সাগর মাহমুদ, ইফতি আহমেদ, সরকার জিয়াদ সাব্বির, আনন্তি হোসেন, কানিজ নুসাইবা সালাম, ফাতেমাতুজ জহুরা মহুয়া, স্বর্ণালী চৈতী, মৃত্তিকা মাটি, রিয়া দেবনাথ, মেজবাউল হাসান অর্ণব, ফারদিন রিয়াদ, রাতুল আহম্মেদ, আবুল হায়দার কাঞ্চন, প্রণয় প্রসাদ পাল, তানভীর হোসেন, অমিত নিয়াজ, রুম্মান শাহরিয়ার শুভ ও রূপক দাশসহ আরও অনেকে।

আয়োজকরা জানিয়েছেন, অনলাইন ছাড়াও ফোনে নাটকটির অগ্রিম টিকেট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া প্রদর্শনীর দিন হল কাউন্টারেও টিকেট পাওয়া যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

‘জীবনে উত্থান-পতন আসবেই’, কেন এ উপলব্ধি পূর্ণিমার

শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার

একাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, যেভাবে দেখবেন

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান

১১

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

১২