এক্স হ্যান্ডেলেও করা যাবে মেসেজ, চালু হলো ‘এক্সচ্যাট’

ছবি: সংগৃহীত ।

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিকমাধ্যম এক্স এবার আলাদা মেসেজিং অ্যাপ চালু করেছে। নতুন অ্যাপটির নাম এক্সচ্যাট। শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের এক্স কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করতে পারবেন। শুধু বার্তা আদান-প্রদানই নয়, এতে রয়েছে ফাইল শেয়ার, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুবিধাও।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ অ্যাপ এক্সের বড় কৌশলগত পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি সামাজিকমাধ্যমের বাইরে গিয়ে মেসেজিং, পেমেন্টসহ বিভিন্ন সেবা বিস্তৃত করতে চায়। যদিও আগে এক্সকে ‘সবকিছুর অ্যাপ’ বা ‘এভরিথিং অ্যাপ’ বানানোর কথা বলেছিলেন ইলন মাস্ক। নতুন এই উদ্যোগ সেই পরিকল্পনা থেকে কিছুটা ভিন্ন দিকেই ইঙ্গিত করছে।

এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এক্সচ্যাট চালু করা হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই অ্যাপটি আরও উন্নত করে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

এক্সচ্যাটে ব্যবহারকারীদের গোপনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, মেসেজ এডিট ও ডিলিট করার সুবিধা। এমনকি স্ক্রিনশট ব্লক করার মতো ফিচারও যুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশনও রয়েছে, যেখানে নির্দিষ্ট সময় পর বার্তা নিজে থেকেই মুছে যাবে।

তবে নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠেছে। কিছু বিশেষজ্ঞের মতে, এ অ্যাপটি জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপ সিগন্যাল-এর তুলনায় এখনও কম নিরাপদ হতে পারে। তাই নতুন সংস্করণে নিরাপত্তা কতটা উন্নত হয়েছে তা সময়ই বলে দেবে।

এদিকে এক্স জানিয়েছে তাদের ‘কমিউনিটিজ’ ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহার কমে যাওয়া এবং স্প্যাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, প্রাথমিকভাবে এটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২