জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

ছবি: সংগৃহীত।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সময় তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল এবং ওই পদে কবি-প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহ (সাখাওয়াত টিপু) দায়িত্ব পান।

২০২৪ সালের সেপ্টেম্বরে আফসানা বেগম প্রথমবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পান, যার মেয়াদ ছিল দুই বছর। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সেই নিয়োগ বাতিল হওয়ায় বিষয়টি নিয়ে তখন আলোচনা তৈরি হয়।

বর্তমানে নতুন করে এক বছরের চুক্তিতে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, নিয়োগের সময় তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না এবং নির্ধারিত চুক্তির শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২