ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। রোববার (২৩ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মারা যাওয়া রোগীর নাম রাশিদা (৫০)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নন্দিপুর এলাকার বাসিন্দা। গত ২২ আগস্ট বিকেল সাড়ে ৩টায় তিনি হাসপাতালে ভর্তি হন। একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। উন্নত চিকিৎসার জন্য দুজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১০৫ জন। এর মধ্যে ৭৯ জন পুরুষ, ২১ জন নারী ও ৫ জন শিশু।

চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৩৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৭ জন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২