জুমাতুল বিদার মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা

পবিত্র রমজানের শেষ শুক্রবারে (২০ মার্চ) জুমাতুল বিদায় রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজের পরমোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজে হাজারো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।

মোনাজাতে য় মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়। এছাড়া ঈদুল ফিতর যেন সবার জন্য সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনে, সেই কামনাও করা হয় মোনাজাতে।

জুমাতুল বিদা উপলক্ষে ঢাকার মসজিদগুলোতে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যায়। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ধর্মপ্রাণ মুসল্লিরা চলে আসেন মসজিদে। সিয়াম সাধনার মাস বিদায়ের পথে, তাই জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় ব্যাকুল ছিলেন ইবাদতকারীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

তারেক রহমানের শুভেচ্ছাবার্তার জবাব দিলেন নরেন্দ্র মোদি

ফৌজদারি অপরাধ তদন্ত ও অভিযান কার্যক্রম চালাতে পারবে এপিবিএন

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ

শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

১০

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

১১

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

১২