নিজেদের এক হাজার সেনার মৃতদেহ ফেরত পেল ইউক্রেন

ছবি : সংগৃহীত।

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে হওয়া আলোচনায় নিহত সেনাদের মৃতদেহ নিজ নিজ দেশে পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে দু’দেশ।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাশিয়া ও ইউক্রেন তাদের সেনাদের মৃতদেহ এক অপরকে ফেরত দিয়েছে, যা চলতি বছর দুই যুদ্ধরত দেশের মধ্যে প্রথম এ ধরনের বিনিময়।

রুশ গণমাধ্যম মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার দেহাবশেষ স্থানান্তর করেছে। অন্যদিকে ৩৮ জন রুশ সেনার মৃতদেহ গ্রহণ করেছে। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য স্টেট ডুমার আইনপ্রণেতা শামসাইল সারালিয়েভ এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া চিকিৎসার জন্য ইউক্রেনের সদর দপ্তর যুদ্ধবন্দীদের বিনিময়ের বিষয়টিও নিশ্চিত করেছে। দেশটির সদর দপ্তর টেলিগ্রামে দেয়া বার্তায় বলেছেন, ‘আজ প্রত্যাবাসনের প্রচেষ্টা চালানো হয়েছে, যার ফলে এক হাজার মৃতদেহ ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে। 

আইন প্রয়োগকারী তদন্তকারীরা ইউক্রেনীয় ফরেনসিক বিশেষজ্ঞদের সহযোগিতায় এখন প্রত্যাবাসিত মৃতদের শনাক্ত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন।’

তবে বিনিময়ের স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রার আক্রমণের পর থেকে নিহত সেনাদের প্রত্যাবাসন এবং যুদ্ধবন্দীদের বিনিময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সহযোগিতার কয়েকটি ক্ষেত্রগুলোর মধ্যে একটি।

এর আগে, ২০২৫ সালে মস্কো ও কিয়েভ ১৪ বার নিহত সেনাদের মরদেহ বিনিময় করেছে, যার মধ্যে ১৪ হাজার ৪৮০টি মৃতদেহ ইউক্রেনে এবং ৩৯১টি মৃতদেহ রাশিয়ায় ফেরত পাঠানো হয়।

সূত্র: মস্কো টাইমস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২