রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে দুই বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরপ দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভিক্টর পরিবহনের বাস দুটিতে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সোমবার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, ভোর ৫টা ৪০ মিনিটে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন লাগে। সে সময় বাসে দুই থেকে চারজন যাত্রী ছিলেন, তবে সবাই নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়।

এর প্রায় আধা ঘণ্টা পর মেরুল বাড্ডায় আকাশ পরিবহনের পার্কিং করা একটি বাসেও আগুন লাগে। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২