হামাসের কাছে জিম্মি মার্কিন নাগরিকদের মুক্তির জন্য ট্রাম্পের উদ্যোগ

ছবি সংগৃহিত।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে জিম্মি মার্কিন নাগরিকদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধের জন্যে ব্যতিক্রমী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে ট্রাম্প প্রশাসন। হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জিম্মিবিষয়ক দূত অ্যাডাম বোহেলার কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

এই আলোচনার মূল লক্ষ্য হামাসের কাছে বন্দি মার্কিন নাগরিকদের মুক্ত করা। এছাড়া সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়েও আলোচনা হচ্ছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এক্সিউসকে জানিয়েছে, আলোচনা চললেও হামাস ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের চুক্তি এখনো হয়নি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সঙ্গে ওয়াশিংটনের এ আলোচনা অভূতপূর্ব ঘটনা। কারণ মার্কিন কর্তৃপক্ষ এর আগে কখনো সশস্ত্র এ গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি। 

ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকোফের  মঙ্গলবার (৪ মার্চ) কাতারে যাওয়ার কথা ছিল। সেখানে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতো। কিন্তু ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি তার সফরটি বাতিল করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

‘জীবনে উত্থান-পতন আসবেই’, কেন এ উপলব্ধি পূর্ণিমার

শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার

একাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, যেভাবে দেখবেন

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান

১০

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

১১

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল সৌদি

১২