প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের উপর কঠোর হবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ফাইল ফটো

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউজের দায়িত্ব নিচ্ছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই অভিবাসীদের ওপর কঠোর পদক্ষেপ নিতে পারেন এই রিপাবলিকান নেতা।

হোয়াইট হাউজে পা রেখেই তিনি কয়েকটি নির্বাহী আদেশ দিতে পারেন। অভিবাসীদের দেশত্যাগ, সীমান্তে প্রাচীর নির্মাণ এবং বাইডেনের কিছু মানবিক কর্মসূচির কার্যক্রম বাতিল করতে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকানো এবং অভিবাসীদের বৈধভাবে দেশটিতে প্রবেশের সুযোগ দিতে প্রেসিডেন্ট বাইডেন যেসব পদক্ষেপ নিয়েছিলেন তা বাতিল হতে পারে। অভিবাসী বিরোধী কট্টোর শাসক হিসেবে বেশ পরিচিত টম হোমান এবং অন্যান্য রিপাবলিকানরা এক্ষেত্রে কঠোরভাবে দায়িত্ব পালন করবেন। বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী সমস্যা সমাধান করা। নির্বাচনী প্রচারণায় তিনি বলেছিলেন যে, ক্ষমতা গ্রহণের দিনই দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিদায় অপারেশন পরিচালনা করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, সাবেক পুলিশ ও অভিবাসন কর্মকর্তা টম হোমানকে সীমান্ত রক্ষার দায়িত্ব দিচ্ছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, আমি আইসিই’র সাবেক পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণে অত্যন্ত শক্তিশালী অদম্য ব্যক্তি টম হোমানকে আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব দিতে পেরে আনন্দিত।

হোমানকে সীমান্ত সম্রাট (বর্ডার জার) নামে অভিহিত করেন ট্রাম্প। এর আগে ২০১৭ থেকে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্সির পরিচালক হিসেবে অভিবাসী নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন হোমান।

ওবামা প্রশাসনেও তিনি আইসের নির্বাহী সহযোগী পরিচালক ছিলেন। ট্রাম্প বলেন, আমি টমকে অনেকদিন ধরে চিনি। সীমান্ত নিয়ন্ত্রণে রাখায় তারচেয়ে ভালো কেউ নেই। ট্রাম্প নিশ্চিত করেছেন যে, অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর দায়িত্বে থাকবেন হোমান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

বর্ষার পানি ধরে রেখে কাজে লাগাতে চাই : প্রধানমন্ত্রী

রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস:শিক্ষামন্ত্রী

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

লটারি বাদ দিয়ে আবার ভর্তি পরীক্ষার দিকে যেতে চায় সরকার

র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

১০

ঘাড়ের ব্যথা কেন হয়, কীভাবে কমাবেন এবং কখন যাবেন ডাক্তারের কাছে

১১

চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছে ৮০ লাখের ও বেশি মানুষ

১২