মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

ছবি সংগৃহিত।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর মহাখালীতে মহাসড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কলেজটির শিক্ষার্থীরা মহাখালীর আমতলী থেকে গুলশান অভিমুখের সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখান থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

রোববার ‌‌‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির পাশাপাশি মহাখালীর সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করে শুধু মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন তারা।

এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। তারা বলেন-‘শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত, মানি না মানি না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’, ‘প্রশাসনের সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানবো না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে।’ 

আজ বিকেলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে একটি বিশ্ববিদ্যালয়কে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। বরং তিতুমীরসহ সাত কলেজ নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

এতেই ক্ষোভে ফেটে পড়েন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এরপরই তারা মিছিল নিয়ে এসে মহাখালীর আমতলী সড়ক অবরোধ করেন।

এদিকে মহাখালীর আমতলীতে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সেখানে জলকামান ও সাঁজোয়া যানও রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

১০

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

১১

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

১২