স্বাধীন দেশে আর কোনও আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলাদেশে আর কোনও আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, কোনও মাকে সন্তানের জন্য কিংবা কোনও স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না। প্রতিটি গুমের ঘটনার সঙ্গে জড়িত অপরাধী সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে সংসদ সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান ও সদস্য, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, সাংবাদিক এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, গুম শুধু একজন মানুষকে কেড়ে নেয় না, কেড়ে নেয় প্রিয়জনদের হাসি, শান্তি, স্বপ্ন এবং অর্থনৈতিক-সামাজিক স্থিতি। এটি একটি জঘন্য মানবাধিকার লঙ্ঘন। সংবিধান প্রত্যেক নাগরিকের জীবন, ব্যক্তি স্বাধীনতা, আইনের সুরক্ষা ও মানবিক মর্যাদার নিশ্চয়তা দিয়েছে। কিন্তু গুমের মাধ্যমে কার্যত এসব অধিকার একসঙ্গে লঙ্ঘন করা হয়।

তিনি বলেন, বিগত দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের আমলে গুম ও গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এর দুঃসহ থাবা বাংলাদেশের বুকে চেপে বসেছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ভিন্নমত প্রকাশ কিংবা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করলেই অনেককে তুলে নিয়ে যাওয়া, গুম করা এবং গোপনে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্টের আজ্ঞাবহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এসব গুরুতর অপরাধ সবসময় অস্বীকার করে গেছে।

বিএনপি নেতা ইলিয়াস আলী, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম এবং একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনসহ অসংখ্য মানুষের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। তাদের পরিবারের প্রতিটি রাত বুকভরা বেদনা, অনিশ্চয়তা ও অপেক্ষার মধ্য দিয়ে কেটেছে বলে উল্লেখ করেন তিনি।

আইনজীবী ব্যারিস্টার আরমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আজমীসহ ভিন্ন মতাবলম্বী, কর্মকর্তা, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, এমনকি গৃহবধূ ও সাধারণ নাগরিকদের বছরের পর বছর অন্ধকার, দমবন্ধ, আলো-বাতাসহীন ‘আয়নাঘরে’ আটকে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীন দেশে আর কোনও আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

‘ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পিরোজপুরে’

প্রতিদিনের মতোই ফিরেছেন সাড়ে তিন যুগের কর্মস্থলে, তবে নিথর দেহে

অস্ত্র রপ্তানি বাড়াতে পাকিস্তানের বড় প্রস্তুতি, লক্ষ্য এবার বিশ্ববাজার

গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি: আইনমন্ত্রী

মানব পাচার রোধে আরডিএমএস চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহন ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দীর্ঘদিন অনুপস্থিত নার্সকে বদলির নির্দেশ

বহু বছর পর অমিতাভ রেজা-ফারিণ একসঙ্গে, আসছে ‘বড় কিছু’

১০

‘গুম’ নিয়ে শক্তিশালী আইন করতে চাই, প্রতিটি ভিকটিম বিচার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

১২