শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে বহু অন্যায়-অত্যাচার ও অপরাধের অভিযোগে দণ্ডিত হয়ে বর্তমানে বিদেশে পলাতক। তাই তিনি কী বলছেন বা কী বক্তব্য দিচ্ছেন, সেটি এ ক্ষেত্রে মোটেও প্রাসঙ্গিক নয়।

তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে আনতে চায় ঢাকা। পাশাপাশি, ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র সচিব, নিউইয়র্ক ও জেনেভায় নতুন দূত, পাশাপাশি ব্রিটেন ও ভারতে নতুন হাইকমিশনার নিয়োগে পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে।

এছাড়াও তিনি আর বলেন, যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদল করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

পানি-বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চোখের নিচের কালো দাগ কমাতে যেসব অভ্যাস বদলাতে হবে

গৃহবধূকে ধর্ষণ ও হত্যা: ৫ দিন পর নদী থেকে ১ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার

আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ, বাড়বে ব্যয়

১০

ইরানের হুমকিতে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে বিশ্ব তেলবাজার

১১

দীর্ঘদিন ঝুলে থাকা পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলে দিলেন হাইকোর্ট

১২