দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর

দেশে কোথাও লোডশেডিং নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি দাবি করেন, কারিগরি ত্রুটির কারণে হয়ত কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সেশন অনুষ্ঠিত হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল। যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে দুটো মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। কয়দিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম সাত দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, আমি একটা কথা বললাম এখান থেকে, গ্রামে লোডশেডিং নেই। যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ফল্ট লোকেট করতে টাইম লাগে। সেজন্য বিদ্যুৎটা আসে না, আবার ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।

তেলের সংকটের কারণে লোডশেডিং হবে– এরকম কোনো বিষয় আছে কি না জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয়নি। যেহেতু লোডশেডিং হয়েছিল, তখন যন্ত্রের জন্য হয়েছিল, সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে।

জ্বালানি সংকট নিয়ে মন্ত্রী বলেন, কৃত্রিম সংকট তৈরি করে দেশে জ্বালানি সংকট তৈরি করা হয়েছিল। যারা ডিজেল চুরি এবং এই কৃত্রিম সংকটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি অপরাধ তদন্ত ও অভিযান কার্যক্রম চালাতে পারবে এপিবিএন

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ

শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

১০

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

১১

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

১২