স্বাধীনতার আকাঙ্ক্ষা অপূর্ণই রয়ে গেছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের স্বাধীনতার বহু আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আর সেই অপূর্ণতার কারণেই নতুন প্রজন্মকে আবারও জীবন ও রক্ত দিতে হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনে স্বাধীনতার পক্ষে যারা লড়েছেন, শহীদ হয়েছেন এবং যেসব মা-বোন বীরাঙ্গনা হয়েছেন, তাঁদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালের আকাঙ্ক্ষা এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা- এই দুইয়ের ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এখন সেই লক্ষ্যেই কাজ করছি।”

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের মানুষকে আর কোনো সংগ্রামে জীবন দিতে হবে না এবং স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়িত হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত

শাহজালাল মাজারের সিলগালা ডেগ ও দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন জানানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

১১

সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

১২