৭ মাস পর কবর থেকে সহকারীর মরদেহ উত্তোলন, যা বললেন তিশা

ছবি সংগৃহীত ।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাস পর ময়নাতদন্তের জন্য জুলাই ছাত্র আন্দোলনে শহীদ আল-আমিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। শহীদ আল-আমিন ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী। 

দীর্ঘ ৫ বছর তিশার সাথে কাজ করেছেন তিনি। সেসময় ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন। কবর থেকে তার লাশ তোলার বিষয়টিও নজর এড়ায়নি তিশার। লাশ তোলার বিষয়ে সামাজিক যোগাযোগ  মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি বলেন, কবর থেকে মরদেহ ওঠানোর মতো নির্মম বিষয়টি মোটেও সমর্থন করছি না। কে বা কারা লাশ ওঠানোর পেছনে জড়িত, চিন্তা করে হতবাক আমি। আল- আমিন শুধুমাত্র সহকারী নয়, সে আমার ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আল আমিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। পরবর্তী সময় ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। 

ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহত ব্যক্তির বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। এরপর আল আমিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২