ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সংগৃহিত ছবি।

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বিশেষ আদালতের বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে তাঁরা সড়ক অবরোধ করেন।

এ অবস্থায় বকশীবাজার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনের অস্থায়ী আদালত মামলা পরিচালনা করার কথা থাকলেও পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত না বসানোর দাবিতে সড়কে নেমেছেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।

বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।

শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনের সড়ক, বকশী বাজার মোড় ও আশপাশের গলির প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে রেখেছেন। তাতে বকশীবাজার মোড় থেকে শিক্ষা বোর্ড এবং চকবাজারের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এসময় আলিয়া মাদ্রাসার মাঠে আর অস্থায়ী আদালত বসতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, তিন মাসের কথা বলে ২০১২ সাল থেকে এখানে চলছে অস্থায়ী আদালত। ফলে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তাদের।

তারা আলিয়া মাদ্রাসার মাঠে প্রশাসনকে ঢুকতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২