আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ বার্তা

ছবি: সংগৃহীত

দেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে থাকা উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা যেন কেবল আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোনোভাবেই তা সহিংসতা বা প্রাণহানির কারণ না হয়। সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় এই আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

এর আগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক মানুষ বিশেষ করে যুবসমাজ বর্তমানে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত। মানুষ ঘরে ঘরে কোথাও বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলকে উপভোগ করছে।

আমিনুল হক বলেন, ‘আমরা দেখেছি, এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত আজকের তথ্যমতে ১০ জন লোক মারা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

ক্রীড়ামন্ত্রী যোগ করেন, ‘দেশবাসীর কাছে আহ্বান করব, খেলা আনন্দময় একটি বিষয়। এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু না। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে এবং ঘরে ঘরে ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারদের যে যুদ্ধ, সেটা কিন্তু চলমান রয়েছে। যদিও ব্রাজিল এখন হতাশ তাদের টিম হেরে গেছে। আর্জেন্টিনারা এখনো স্বপ্ন দেখছে যে, তারা বিশ্বকাপ ফুটবলে জয় করতে পারে।’

আমিনুল হক আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসবমুখর একটি পরিবেশ, এটি যাতে আনন্দময়ের ভেতরেই থাকে। এটিকে কেন্দ্র করে কেউ যেন ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা সহিংসতা তৈরি করে কোনো প্রাণনাশের ঘটনা না ঘটায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২