ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক ইওল । ছবি সংগৃহিত

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক ইওল মঙ্গলবার (৩ ডিসেম্বর) আকস্মিকভাবেই দেশটিতে সামরিক আইন জারি করেন। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেখানকার পার্লামেন্ট এর বিরুদ্ধে ভোট দেওয়ায় সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন ইউন। এনিয়ে দেশটিতে একপ্রকার রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। 

সামরিক আইন জারি করার জন্য এবার ক্ষমা চেয়েছেন ইউন। তিনি বলেছেন, ভবিষ্যতে এমন কিছু আর করবেন না। গতকাল শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইউন বলেছেন, আমি অনেক দুঃখিত। যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। 

ইউন বলেন, সামরিক আইন জারি করার জন্য আইনগত এবং রাজনৈতিক দায়িত্ব এড়ানোর কোনো চেষ্টা তিনি করবেন না। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত ছিল একান্তই হতাশা থেকে নেওয়া।’

গত বুধবার ভোরে সামরিক আইন জারির কয়েক ঘণ্টার ব্যবধানে প্রত্যাহারের পর এটিই ছিল ইউনের প্রথম প্রকাশ্য বক্তব্য। আদেশ জারি করার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেন প্রেসিডেন্ট। পার্লামেন্ট সামরিক ও পুলিশি বাধা উপেক্ষা করে এই আদেশের বিরুদ্ধে ভোট দেওয়ার পর আদেশ প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।

আজ জাতির উদ্দেশে এক টেলিভিশন বক্তৃতায় ইউন বলেন, ‘আমি খুবই দুঃখিত এবং যেসব মানুষ এতে বড় ধাক্কা খেয়েছেন, তাঁদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’ এ সময় তিনি নত হয়ে জাতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার দলের ওপর দায়িত্ব অর্পণ করছি, যাতে তারা ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার পদক্ষেপ নেয়। এর মধ্যে আমার মেয়াদ সম্পর্কিত বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।’

এদিকে পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত দপ্তর ইউন এবং সামরিক আইন আদেশে জড়িত শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু করেছে।

কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ, ক্ষমতার অপব্যবহার এবং অন্যদের অধিকার আদায়ে বাধা দেওয়ার সম্ভাব্য অভিযোগ আনা হতে পারে। সংশ্লিষ্টরা দোষী সাব্যস্ত হলে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২