শোকে স্তব্ধ দক্ষিণ কোরিয়া, কোথাও উদযাপন হয়নি নববর্ষ

বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনের মৃত্যুতে শোকে স্তব্ধ দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। ছবি: সংগৃহিত

দক্ষিণ কোরিয়ার কোথাও হয়নি খ্রিষ্টীয় নতুন বছরের উদ্‌যাপন। বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ, চলছে রাষ্ট্রীয় শোক। নতুন বছরের কাউন্টডাউন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শনসহ সব ধরনের আয়োজন বাতিল করে দেশটির সরকার।

প্রতি বছরই নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে দক্ষিণ কোরিয়ায়। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোকচ্ছটায় ছেয়ে যায় দেশটির আকাশ। তবে, এবারের চিত্রটা ভিন্ন। শোকাবহে শুরু হবে নতুন বছর, এমনটা ভাবতেও পারেননি কোরীয়বাসী।

যেখানে চলার কথা আতশবাজির শব্দে আনন্দ আর বন্ধুদের সঙ্গে আড্ডা, সেখানে চলছে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার রাষ্ট্রীয় শোক।

প্রাণঘাতী জেজু বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়াজুড়ে নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে দেশটির প্রশাসন। দক্ষিণ জেওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে আগামী ৪ জানুয়ারি পযর্ন্ত জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। 

বাতিল করা হয়েছে রাত ১২টায় সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট ২০২৫, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিওডাইমুন শহরে সিনচন কাউন্টডাউন কনসার্ট ও আনসানে উইশ সানরাইজ ইভেন্ট। দেশটির বিভিন্ন স্থানের বেশ কয়েকটি সূর্যোদয়কে ঘিরে নানা আয়োজনও বাতিল করা হয়েছে। 

এছাড়াও দক্ষিণ কোরিয়ার কোথাও কোনো নববর্ষের উদ্‌যাপন না করার ঘোষণা দিয়েছে প্রশাসন। 

গত রোববার দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ১৭৯ জন। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি চিহ্নিত করা হয়েছে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২