আমেরিকায় পাড়ি দিলেন সোহেল তাজ

ছবি: সংগৃহীত।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন। বুধবার ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি বহির্গমন ত্যাগ করেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ১২ নভেম্বর ৩টা ৫১ মিনিটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ কাতার এয়ারলাইন্সের কিউআর৬৩৯ ফ্লাইটে কাতার হয়ে আমেরিকার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১১ মিনিটে তিনি ফেসবুকে লিখেছেন, চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি। পরে ভোররাত ৩টা ৩৪ মিনিটে তিনি বিমানের ভেতরে যাত্রীদের সঙ্গে একটি সেলফি দেন। আজ বুধবার সকাল ১০টা ৫৭ মিনিটে তিনি নিজের ফেসবুক থেকে আরেকটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, ‘দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, ৩ ঘণ্টা ট্রানজিট আর তারপর ১৫ ঘণ্টা ফ্লাইট ইউএসএ-এর উদ্দেশ্যে। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর যাতায়াত করেছি। সেই সময় এই বিমানবন্দরটি ঢাকা এয়ারপোর্টের থেকেও ছোট ছিল। আর এখন পৃথিবীর ব্যস্ততম এবং সেরা বৃহৎ এয়ারপোর্টের কাতারে।’

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আমেরিকা সফরের বিষয়ে পোস্ট করেন সোহেল তাজ। ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়। কিন্তু খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।’

গত ২৬ সেপ্টেম্বর আমেরিকায় যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে দেওয়া হয়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২