আজও ঢাকার তিন মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের ‘ব্লকেড’

ছবি: সংগৃহীত

ঢাকার সাত সরকারি কলেজকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’তে রূপান্তরের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে এই ‘ব্লকেড’ বা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

অন্যদিকে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল ক্রসিংয়ে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আতিকুল রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘সরকার কেন এটা নিয়ে ঘোরাচ্ছে, আমরা জানি না। গতকাল আলটিমেটাম দেওয়ার পর তাদের কোনো হেলদোল নেই। তাই আমরা শিক্ষার্থীরা নামতে বাধ্য হয়েছি।’

একই দাবিতে গতকাল বুধবারও রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়ক ও মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয় এবং নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

উল্লেখ্য, ঢাকার বড় সাতটি সরকারি কলেজকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা সংকট চলছে। ২০১৭ সালে কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে এসব সমস্যার সূচনা হয়। পরে গত বছরের জানুয়ারিতে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ সরকার কলেজগুলোকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে।

এই সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২