বাবা হারালেন রুনা খান

ছবি সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন রোববার (৯ মার্চ) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল যথেষ্ট বেশি এবং তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (১০ মার্চ) সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। সেখানে কয়েকটি ছবি যুক্ত করে রুনা খান লিখেছেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।’

ফরহাদ হোসেন ব্যক্তি জীবনে একজন সরকারি চাকুরিজীবী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

রুনা খানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী এবং ভক্তরা। অভিনেত্রী তিন্নি তার শোকবার্তায় লিখেছেন, ‘আঙ্কেলের আত্মা শাস্তিতে থাকুক।’ অভিনেত্রী শ্রাবন্তীও সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে লিখেছেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।

এদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। তার পোস্টের কমেন্টে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, শান্তিময় হোক আংকেলের এ অনন্ত যাত্রা। সঙ্গীত পরিচালক ইমন সাহা লিখেছেন, প্রার্থনা।

হঠাৎ এমন পোস্টে শোক প্রকাশ করেছেন রুনার ভক্ত ও সহকর্মীরা। কঠিন শোক সামলানোর শক্তি আল্লাহ অভিনেত্রীকে দান করুন, এমন সমবেদনাও প্রকাশ করেছেন অনেক নেটিজেন। প্রসঙ্গত, টাঙ্গাইলের মির্জাপুরের মসদই গ্রামের বাড়িতে রুনা খানের বাবা ফরহাদ হোসেনের দাফন হওয়ার কথা রয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২