বিশ্বকাপের পর বিয়ে করছেন রোনালদো-জর্জিনা দম্পত্তি

বিশ্বকাপ শেষ হওয়ার পর দীর্ঘদিনের সঙ্গী ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্পেনের জনপ্রিয় সাময়িকী হোলা এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী সেপ্টেম্বরেই এই তারকা জুটির বিয়ের আয়োজন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো রোনালদো কিংবা জর্জিনা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। টাইমস অব ইন্ডিয়া

২০১৬ সালে প্রথম সম্পর্কে জড়ান রোনালদো ও জর্জিনা। প্রায় এক দশক ধরে একসঙ্গে পথচলার এই সময়ে তারা ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত জুটিতে পরিণত হয়েছেন। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। এ ছাড়া রোনালদোর মোট পাঁচ সন্তানই বর্তমানে জর্জিনার সঙ্গেই বসবাস করছে। দীর্ঘদিন ধরে পারিবারিক জীবন ভাগাভাগি করে নেয়ার পর এবার সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারেন তারা।

হোলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের প্রস্তুতির বেশির ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে পারে বিয়ের অনুষ্ঠান। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অনিশ্চয়তাও রয়ে গেছে।

গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রস্তাবে সম্মতির কথা জানান জর্জিনা। একই সঙ্গে রোনালদোর দেয়া হীরার আংটির ছবিও প্রকাশ করেন তিনি, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রসিকতা করে রোনালদো বলেছিলেন, বিশ্বকাপের পরই বিয়ে করবেন। এমনকি তিনি আশা প্রকাশ করেছিলেন, বিশ্বকাপের ট্রফি হাতে নিয়েই বিয়ের অনুষ্ঠানে যেতে পারবেন। সেই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে হোলার সাম্প্রতিক প্রতিবেদনের পর।

বিশ্বকাপ চলাকালে প্রকাশিত এই প্রতিবেদন নিয়ে রোনালদো বা জর্জিনা কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। আবার সংবাদটিরও প্রতিবাদ করেননি তারা। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে জোর গুঞ্জন তৈরি হয়েছে যে, দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তারকা জুটি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

১

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

২

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

৩

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

৪

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৫

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৮

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৯

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১২