বৃষ্টির পূর্বাভাসে আশার আলো দেখছে দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলস

ছবি সংগৃহিত।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। সেখানে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো। এখনো নিয়ন্ত্রণে আসেনি এই প্রাকৃতিক দুর্যোগ। অবশেষে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে।

এই বৃষ্টি সেখানকার মানুষকে স্বস্তি এনে দেবে। তবে বৃষ্টির কারণে নতুন দুর্ভোগও সৃষ্টি হতে পারে। মূলত লস অ্যাঞ্জেলসের কিছু জায়গায় গত আট মাসে একবারও বৃষ্টি হয়নি। এতে করে আবহাওয়া বেশ শুষ্ক হয়ে পড়েছিল।

মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলেস অফিস বলেছে, বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলেসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে। ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে। তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে তাহলে বৃষ্টি উপকারী হবে।

তবে যদি হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হলে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটিয়ে নিচের বসতির ক্ষয়ক্ষতি করতে পারে। এছাড়া আগুনে পোড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে। এমনটি হলে বিষয়টি আরও খারাপ হবে বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১১

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১২