ডিজিসহ আওয়ামী কর্মকর্তাদের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন। শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। 

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম মুকুল। অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সদস্য ড. শাফায়েত আহমেদ সিদ্দিক, হাসিবুল হাসান, বাসিরুল আলম, আরিফ মাহমুদ, কাজী শফিকুল ইসলাম ও গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব অভিযোগ করেন, ছাত্রজনতার অভ্যুত্থানের আগের দিনও অর্থাৎ ৪ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান ডিজি মো. ছাইফুল আলম ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ খামারবাড়ির অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সরকারি চাকুরি বিধি লঙ্ঘন করে রাজ্জাক-নাসিম-ওয়াহিদা গংদের নিয়ে "শেখ হাসিনাতেই আস্থা" জানিয়ে খামারবাড়ি চত্বরে রাজনৈতিক মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম জানান, ডিএই’র বর্তমানে ২৯টি প্রকল্প চলমান রয়েছে। সরকার বদলের পর মাত্র ৯-১০টি প্রকল্পে নতুন পিডি দেওয়া হয়েছে। বাকিগুলোতে আওয়ামী লীগের দোসররাই বহাল তবিয়তে আছে। এ অবস্থায় বাকি প্রকল্পগুলোতেও পরিবর্তন আনতে হবে। কারণ বিগত ১৫ বছরে প্রত্যেকটি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।

ডিএই’র উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে বদলির ইস্যুতে তিনি আরও বলেন, এ বদলিতে আমরা মর্মাহত হয়েছি। আমাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২০তম বিসিএসের কর্মকর্তা মাহবুবুর রশীদ বিগত আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে বলেও জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২