ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরো

ছবি : সংগৃহীত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর ‘অবৈধ অভিযানে’ আটকের পর তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রুকলিনের এই কারাগারটি হাইপ্রোফাইল বন্দিদের রাখার জন্য কুখ্যাত। এর আগে এখানে গিসলেইন ম্যাক্সওয়েল ও মার্কিন সংগীতশিল্পী ডিডি কম্বসের মতো আলোচিত ব্যক্তিদের রাখা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার মাদুরোকে প্রথমে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর কার্যালয়ে নেওয়া হয়। পরে মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ইনডিক্টমেন্ট) গঠন করা হয়। সবশেষ তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

তবে মাদুরো বরাবরই তার বিরুদ্ধে আনা মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে বিচারকের সামনে হাজির করা হবে। তবে শুনানির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২