এ মাসেই প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি, তারিখ ঠিক হয়নি

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এ মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের সফরের জন্য বাংলাদেশকে ২০ ও ২১ আগস্টের সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছে ভারত। তবে ওই তারিখের পরিবর্তে কাছাকাছি সময়ে সফরটি আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরের সূচি নিয়ে দুই দেশ পৃথক তারিখ বিবেচনা করছে। তবে গতকাল শনিবার পর্যন্ত কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এবার ‘সহায়ক পরিবেশ’ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো সমাধানের ওপরও জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে ভারতও খোলামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে।

সূত্র জানায়, ভারতের প্রস্তাবিত ২০ ও ২১ আগস্টের তারিখ অনুযায়ী গত সপ্তাহের মাঝামাঝি থেকেই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চপর্যায়ের নির্দেশে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন।

তবে ঢাকার একটি সূত্র জানিয়েছে, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর ২২ ও ২৩ আগস্ট আয়োজন করা যায় কি না, তা ভাবছে বাংলাদেশ।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর ঢাকায় দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছেন।

দুই দেশের মধ্যে সফরের তারিখ নিয়ে আলোচনা চললেও, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরের সূচি চূড়ান্ত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ মুহূর্তে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ। আসন্ন সফরে এই ইস্যু বিশেষ গুরুত্ব পাবে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

২

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৩

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৪

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৬

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৭

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১০

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

১১

হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর

১২