এক মৌসুমে একই জমিতে দুবার আলু চাষের সম্ভাবনা

ছবি: সংগৃহিত।

ভ্যালেনসিয়া জাতের বীজ ব্যবহার করে দেশের উত্তরাঞ্চলে এক মৌসুমে একই জমিতে দুবার আলু চাষের সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। চলতি মৌসুমে জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, রংপুরসহ দেশের প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ভ্যালেনসিয়া আলুর চাষাবাদ হয়েছে।

ঠাকুরগাঁও সদরের নিমবাড়ি এলাকার কৃষক খালেকুজ্জামান। এক একর জমিতে চাষ করেছেন ভ্যালেন্সিয়া জাতের আলু। এই জাতটিতে রোগবালাই কম হয় উল্লেখ করে আশা করছেন, লাভবান হওয়ার।

আরেকজন কৃষক বলেন, এই আলুটি এমন একটি জাত যা অন্যান্য জাতের তুলনায় তার ইলড বেশি এবং ৬০ দিনে আলু অন্য জাতের তুলনায় ওজনটাও বেশি হয়। 

নেদারল্যান্ডস থেকে আমদানি করা ভ্যালেন্সিয়া জাতের আলুর হেক্টর প্রতি ফলন মিলছে ৪২ থেকে ৪৫ টন। দেশি জাতের চেয়ে বেশি ২৮ গুণ। তাই গুণগত মান পরীক্ষা করে বীজ তৈরির দিকে মনোযোগ দিয়েছেন গবেষকরা।

আলু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তুহিন শুভ্র বলেন, এটা আমাদের ঢাকাসহ যে বড় বড় শহর আছে সেই শহরগুলোতে এই আলু নিয়ে কৃষকরা সঙ্গে সঙ্গে বিক্রি করবে। ফলে মধ্যসত্ত্বভোগী যারা বসে আছে দাম বেশির জন্য তারা  কিন্তু আর এই জায়গায় ঢুকতে পারবে না। 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, চার থেকে পাঁচ মাসের মধ্যে দুইটা ফসল সংগ্রহ করতে পারবে, সুতরাং মোট উৎপাদন বেড়ে যাবে। পাশাপাশি তাদের আয়ও বেড়ে যাবে। 

চলতি বছর ঠাকুরগাঁও, রংপুর, বগুড়ায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে চাষ করা হয়েছে ভ্যালেন্সিয়া জাতের আলু।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১০

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১১

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

১২